1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২০ মে, ২০২৬

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
বুধবার নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।

উদ্বোধন শেষে মাইজদী ফায়ার স্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার

(সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালীর মাইজদী ও চৌমুহনীসহ জেলার বিভিন্ন সরকারি খাল ও পুকুর দখল হয়ে যাওয়ায় কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি নির্বাপনে পানি পেতে হিমশিম খেতে হয়। জেলার অনেক বহুতল ভবনের অগ্নি নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। এই বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান বক্তারা।

সভায় নোয়াখালীতে অবস্থিত ফায়ার স্টেশনগুলো জনবল সংকটসহ নানাবিধ সমস্যা নিরূপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিকায়ন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তারা অগ্নিদুর্ঘটনাসহ যেকোনো দুর্যোগে পেশাদারি মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ফায়ার সার্ভিস জাতির আস্থা অর্জন করেছে বলে অভিমত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun