1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এলো বাংলাদেশ লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, গুঞ্জন ছড়াতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট ‘শাহেনশাহ’র নারীদের ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা এবার ‘কী রাগ করলা’ ডায়ালগে মজলেন শাকিব খান! দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

ম্যানুয়াল চালান বন্ধ ১ জুলাই থেকে; রাজস্ব জমা হবে এ-চালানে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২০ মে, ২০২৬

আগামী ১ জুলাই থেকে সরকারি সকল রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি শতভাগ ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (টিএসএ)-এ জমা দিতে হবে।

সেই সঙ্গে দীর্ঘদিনের ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের প্রচ্ছন্ন দায় ও আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা শাখার উপসচিব ইশরাত জাবিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নগদ অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের সকল রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি ‘সংযুক্ত তহবিল’ অথবা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার বিধান রয়েছে।

ট্রেজারি রুলস অনুযায়ী এ অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত (টিএসএ)-এর মাধ্যমে পরিচালিত হবে।

কিন্তু বাস্তবে কিছু দপ্তর এখনও পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে টিএসএ এড়িয়ে বাণিজ্যিক ব্যাংকে নিজস্ব নামে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণ করছে।

অর্থ বিভাগ বলছে, এ ধরনের কার্যক্রমের ফলে সরকারের প্রকৃত নগদ অর্থের অবস্থান নিরূপণ কঠিন হয়ে পড়ছে।

একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে থাকা অর্থ প্রয়োজনের সময় ব্যবহার করতে না পারায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।

পরিপত্র অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সকল সরকারি রাজস্ব ও প্রাপ্তির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

এছাড়া কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা অধঃস্তন অফিসে ‘এ-চালান’ ছাড়া অন্য কোনো পৃথক অর্থ গ্রহণ বা জমা ব্যবস্থাপনা চালু থাকলে তা অবিলম্বে বাতিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি দপ্তরগুলোর বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত সব অর্থ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে ‘এ-চালান’-এর মাধ্যমে সংশ্লিষ্ট অর্থনৈতিক কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারের টিএসএ হিসাবের আওতায় স্থানান্তর করতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, নগদ অর্থের তাৎক্ষণিক হিসাব পাওয়া সহজ হবে এবং ঋণের সুদজনিত ব্যয়ও কমে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun