1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু সরকার স্বীকার করে না: জামায়াত আমির পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাতে উঠে এলো বাংলাদেশ লেফটেন্যান্ট নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, গুঞ্জন ছড়াতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট ‘শাহেনশাহ’র নারীদের ‘হিরো’ হওয়ার টিপস দিলেন কঙ্গনা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা এবার ‘কী রাগ করলা’ ডায়ালগে মজলেন শাকিব খান! দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২০ মে, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সাথে নিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ চলমান রয়েছে। শিগগিরই জাতিকে একটি প্রায়-বিচারিক ক্ষমতাসম্পন্ন স্বাধীন গণমাধ্যম কমিশন উপহার দেওয়া সম্ভব হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নতুন জাতীয় দৈনিক ‘আগামীর সময়’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে আমাদের দলের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। অতীত ও বর্তমানের অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি-গণমাধ্যম সম্পর্কে সরকারের যে খবরদারি করার প্রথাগত দৃষ্টিভঙ্গি ছিল, সেখান থেকে সরকারকে সরে আসতে হবে। গণমাধ্যম জগতে সরকার কেবলই একজন সেবক এবং সম্প্রচার মাধ্যমসহ অন্য সবার মতো একজন অংশীদার মাত্র।’

তিনি আরও বলেন, গণমাধ্যম কমিশন গঠিত হলে, এর রেগুলেশনের কারণে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না, তেমনি মালিক পক্ষও সাংবাদিকদের তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবেন না। অপরদিকে, কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যেকোনো ধরনের নৈরাজ্য তৈরি করা যাবে না। সব পক্ষকে এই কমিশনের আওতায় আসতে হবে।

আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী দিনের সভ্যতাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ড এবং অনলাইন প্ল্যাটফর্মের এই তীব্র প্রতিযোগিতার যুগে ‘আগামী সময়’ পত্রিকা অতীত ও বর্তমান সম্পর্কে সজাগ থেকে একটি শক্তিশালী অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক আগামী সময়-এর সম্পাদক মোস্তফা মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক ও বিশিষ্ট নাগরিকগণ অংশ নেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

এছাড়াও বিশিষ্ট নাগরিক ও রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun