1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। সূত্র আরও জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun