1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ায় চোর সন্দেহে আল আমিন শেখ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিকশাচালক আল আমিন শেখ শহরের মধ্য মিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে কামরুল ও তার সহযোগীরা ওই বাসার আটকে রেখে দফায় দফায় অমানুষিকপরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত কেয়ারটেকার কামরুল ঠাকুর বাড়ি ছেড়ে পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অপবাদ দিয়ে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে মারধরের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। মারধর করে।

এদিকে ছেলে নিখোঁজ থাকায় আল আমিনের মা খোঁজাখুঁজি করতে করতে বুধবার রাতে অভিযুক্ত কামরুলের বাসায় যান। সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করার পর অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun