1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৯২ লাখ টাকার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২২ মে, ২০২৬

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৯২ লাখ টাকার ভারতীয় মদ ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি।

গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী, শেরপুরেরর শ্রীবর্দী উপজেলার দার্শিকোনা এবং ঝিনাইগাতী উপজেলার গোবড়া গজারীবাগান নামক স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির টহল দল।

আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে ও মদ পাচারের চেষ্টা করছে। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বিজিবি টহল দল শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে অভিযান পরিচালনা করে। 

এ সময় শেরপুরের শ্রীবর্দী উপজেলার দার্শিকোনা থেকে ৪৫ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করা হয়। 

একইসঙ্গে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোবড়া গজারীবাগান থেকে ১৮৭ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবি। 

আটক মদের সিজার মূল্য প্রায় তিন লাখ আটচল্লিশ হাজার টাকা। সেই সঙ্গে পলাতক অন্য এক আসামির বিরুদ্ধে শেরপুরের শ্রীবর্দী থানায় একটি মামলা হয়েছে।

পাশাপাশি ওই রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন কাটাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে বিজিবি। এসব ডিসপ্লের সিজার মূল্য প্রায় আটাশি লাখ বাষট্টি হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তাই ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun