1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে প্রেরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সূত্র জানায়, আজ বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন আরোহী লোকাল রোড থেকে ওই আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) নম্বরের দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির অতর্কিত সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহীরা সড়কের উপর ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই জনকে উদ্ধার করে  ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১ টায় অপর দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, জেলার ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মো. মোশাররফ হোসেনের পুত্র মো. আলামিন (১৫), মগলিসপুর গ্রামের সালিমুদ্দিনের পুত্র সৈকত আহমেদ (১৬) এবং আফসারাবাদ কলোনির  সমেশ উদ্দিনের পুত্র আবুল কাইয়ুম (২০)। 

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল ঘোড়াঘাট থানা পুলিশ হেফাজতে রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকের হেলপার ঘোড়াঘাট উপজেলার এসকে বাজার গ্রামের সাজিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন শাওন (২৬) কে পুলিশ আটক করেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। 

তিনি জানান, দুর্ঘটনার পর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  প্রেরণের প্রক্রিয়া চলছে। তদন্ত সম্পূর্ণ হলে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun