1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ভুয়া এপিএস  গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানমন্ত্রীর এক ভুয়া এপিএসকে  গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ মে) রাতে সাভারের রাঢীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এক সংবাদ সম্মেলনে একথা জানান।

গ্রেফতারকৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন (৪৬)।

পুলিশ সুপার জানান, আব্দুল্লাহ আল মামুন গত ১৮ মে তার নিজের মোবাইল (নং০১৭১১০৭৪৯৫০) থেকে প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে পরিচয দিয়ে পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করেন।

বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রীর এপিএস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মামুনকে গ্রেফতারের সময় পুলিশ তার মোবাইল ফোন, সাংবাদিকের জাল পরিচয়পত্র,  প্রেসের  স্টিকার লাগানো জিপ গাড়ি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রচারপত্র এবং জমির দলিলের কিছু ফটোকপি উদ্ধার করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে প্রতারণার আরও ছয়টি মামলা রয়েছে । এরমধ্যে দুটি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun