1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মুন্সীগঞ্জে পানিতে ডুবে ২ ছাত্রের মৃত্যু, অপমৃত্যু মামলা দায়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র  নিহত হয়েছেন। তাদের মৃত্যুতে নিহতদের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতরা হলেন, সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের পুত্র লাবিব ওয়াদি সোপান (২৪) এবং ঢাকার ডিইউএইচ-এর  মেজর খাঁন মো. ফজলে মুকিতের পুত্র আজওয়াত তওসিফ (২২)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার (২২ মে) বিকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ১৫ জন ছাত্র মুন্সীগঞ্জে বন্ধু লাবিব ওয়াদি সোপানের  বাড়িতে বেড়াতে আসে। দুপুরের খাবারের পর তারা এলাকার আরো বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে। পা ফসকে আজওয়াত তওসিফকে পানিতে ডুবে যেতে দেখে বন্ধু লাবিব তাকে উদ্ধার করতে গেলে দুই বন্ধুই পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন নিখোঁজ দুই জনকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান , লাবিব ওয়াদি সোপান ও তার বন্ধু  আজওয়াত তওসিফ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

তিনি জানান  নিহত লাবিব ওয়াদি সোপান এবং আজওয়াত তওসিফ এর মরদেহ গতকাল রাতে তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে । নিহত দুই পরিবারের আবেদনের প্রেক্ষিতে মুন্সীগঞ্জ সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ট সেমিস্টারের ১৪ জন বন্ধু নিহত লাবিব ওয়াদি সোপান এর মুন্সীগঞ্জের বাসায় বেড়াতে আসে। দুপুরে খাবারের পর দুই বন্ধু লাবিব ওয়াদি সোপান এবং  আজওয়াত তওসিফ  পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের পুত্র লাবিব ওয়াদি সোপানকে গতকাল রাতে দেওভোগ জামে মসজিদে জানাজা শেষে দেওভোগ পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়েছে।

ঢাকা মিরপুরের রুপনগর আবাসিক এলাকার সাবেক মেজর খাঁন মো. ফজলে মুকিতের পুত্র আজওয়াত তওসিফকে আজ বিকালে ঢাকায় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun