1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

হবিগঞ্জে দুটি অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

জেলার নবীগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, দুই ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজ সকাল ৭টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অবস্থিত সুমনা  ট্রেডার্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বিধান ট্রেডার্সে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

অগ্নিকাণ্ডে সুমনা ট্রেডার্সে থাকা ১৩টি ব্যাটারিচালিত অটোরিকশা, ব্যাটারি, যন্ত্রাংশ ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়া বিধান ট্রেডার্সেরও বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। 

নবীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও তাদের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, আজ ভোর ৫ টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আল আমিন আহমেদের মালিকানাধীন এমবি ফার্নিচার অ্যান্ড এলুমিনিয়াম নামে একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত পুরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানে থাকা ফার্নিচার, এলুমিনিয়াম ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কামাল হোসেন এবং মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক পৃথকভাবে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun