1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

চীনের উত্তরাঞ্চলের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৮ জন শ্রমিক খনির নিচে আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ২৯ মিনিটে (১১২৯ জিএমটি) শানসি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিনহুয়ার খবরে বলা হয়, দুর্ঘটনার সময় খনির নিচে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৩৮ জন এখনো খনির নিচে আটকা রয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। কার্বন মনোক্সাইড অত্যন্ত বিষাক্ত ও গন্ধহীন গ্যাস।

প্রতিবেদনে আরও বলা হয়, খনির নিচে আটকে পড়া কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।

শানসি চীনের অন্যতম প্রধান কয়লা খনি অঞ্চল। তবে এটি দেশটির দরিদ্র প্রদেশগুলোরও একটি।

গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হলেও নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে এখনো মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।

চীন এখনো বিশ্বের সবচেয়ে বেশি কয়লা ব্যবহারকারী দেশ এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও শীর্ষ অবস্থানে রয়েছে। তবে একই সঙ্গে দেশটি রেকর্ড পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও স্থাপন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun