1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক

তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্রের বিক্রয় স্থগিত করলো যুক্তরাষ্ট্র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

মিত্রস্থানীয় স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে প্রতিশ্রুত প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটের এক শুনানিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত ওই শুনানিতে হাং কাও বলেন, ইরানের সঙ্গে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যে কোনো সময় পরিস্থিতি আবার সংঘাতে রূপ নিতে পারে। সম্ভাব্য নতুন সামরিক অভিযানের কথা মাথায় রেখেই অস্ত্রের মজুত নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাইওয়ানের চালান স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এমন হলে আবার ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করতে হতে পারে। সে কারণে অস্ত্রের সম্ভাব্য ঘাটতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

হাং কাও আরও জানান, মার্কিন বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পর্যাপ্ত আছে কি না তা নিশ্চিত হওয়ার পরই বিদেশে অস্ত্র বিক্রির কার্যক্রম পুনরায় চালু করা হবে।  তাইওয়ানের সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এখনো তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেননি। প্রশাসনের অন্য কেউ আলোচনা করেছেন কি না, তাও তার জানা নেই। 

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের জানানো হয়নি।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। নিজস্ব সরকার, পতাকা ও মুদ্রা থাকা সত্ত্বেও বিশ্বের অধিকাংশ দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রও আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিশেষ আইনের আওতায় কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে আসছে।

স্থগিত হওয়া অস্ত্রচালানে রয়েছে লকহিড মার্টিনের প্যাক-৩ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, সার্ফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, রকেট লঞ্চারসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।

এর আগে গত ১৫ মে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun