1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের সবার বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun