1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ড। তার মতে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল— উভয়ের জন্যই নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১২–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়।”

আইল্যান্ডের দাবি, পুরো সংঘাতকালজুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং তারা নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট চাপের মধ্যে রয়েছে এবং ওয়াশিংটনের প্রধান লক্ষ্য এখন সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল— উভয়ের জন্যই জটিল কৌশলগত অবস্থার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun