1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক: সোয়েব বিশ্বাসকে ঘিরে বিতর্ক তুঙ্গে পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ অল্প ব্যবধানে হলেও ইরানই এই যুদ্ধে বিজয়ী হয়েছে ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা! বরগুনায় এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ খালুর বিরুদ্ধে পদ্মা নদী থেকে যুবকের হাত বাঁধা মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্কতা থাকলেও রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার (২৩ মে) রাতে রাশিয়া মধ্য-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেন, রাজধানী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলের স্টারোব্লিসক শহরের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।

রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, ওই হামলায় ১৮ জন শিশু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

তবে ইউক্রেনীয় সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাদের দাবি, ওই এলাকায় একটি রুশ ড্রোন ইউনিটের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন দূরপাল্লার হামলা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হচ্ছে। চলমান সংঘাতে উভয় পক্ষই একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun