1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

কিয়েভে রুশ হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘শেভচেনকিভস্কি জেলায় একটি স্কুলে রুশ হামলা হয়েছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়।’

তিনি জানান, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের রুশ-অধিকৃত পূর্বাঞ্চলে একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনের হামলায় ১৮ জন নিহত হওয়ার অভিযোগে মস্কো প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এই হামলা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun