1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎

খুলনায় মসজিদের বারান্দায় পড়েছিল দিনমজুরের রক্তাক্ত মরদেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় ডালিম গাজী নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসলে মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখতে পায়। এ সময় স্থানীয় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ডালিম গাজীর মাথার ডানপাশে ও কপালে ভারী বস্তু দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। 

নগরীর হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের মাথার ডান পাশে কপালের ওপর ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। পাশে রক্তমাখা ইট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ইটের আঘাত দিয়ে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’ 

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে ওমর ফারুক নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun