1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

পরিচয় মিলেছে সন্দেহভাজন ব্যক্তির, আগেও দুবার হয়েছিলেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের পাশে গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২১ বছর বয়সী নাসির বেস্টের নাম সামনে এসেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। সিএনএনের বরাতে সংশ্লিষ্ট তিনটি সূত্র জানায়, বেস্ট এর আগেও সিক্রেট সার্ভিসের নজরে ছিলেন এবং একাধিকবার আটক হয়েছেন।

আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে তিনি হোয়াইট হাউসে প্রবেশের একটি নিরাপত্তা লেন আটকে দিয়ে নিজেকে ঈশ্বর দাবি করেন। ওই ঘটনায় সিক্রেট সার্ভিস তাকে আটক করে এবং পরে ওয়াশিংটনের একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। এর পরের মাসেই তিনি আবারও হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে তাকে দ্বিতীয়বার আটক করা হয়। পরে আদালত তাকে হোয়াইট হাউস এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেয়।

সূত্রগুলো আরও জানায়, তদন্ত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভ্রান্তিকর পোস্টের তথ্য পাওয়া যায়। এর মধ্যে নিজেকে ‘আসল ওসামা বিন লাদেন’ দাবি করার ঘটনাও ছিল। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করার ইঙ্গিতপূর্ণ পোস্টও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সিক্রেট সার্ভিসের বিবৃতি অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর হোয়াইট হাউস সংলগ্ন সেভেনটিন্থ স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় বেস্ট একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান।

এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রেসিডেন্ট নিরাপদে ছিলেন এবং তার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

এর আগে চলতি বছরের মে মাসে এবং এপ্রিল মাসেও হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় পৃথক নিরাপত্তা লঙ্ঘন ও গুলির ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun