1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ৭২ ঘণ্টার মধ্যে সম্ভব নয়: রুবিও

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পরমাণু চুক্তির বিষয়ে আঞ্চলিক সমর্থন মিলেছে। তবে এ ধরনের জটিল চুক্তি ‘৭২ ঘণ্টার মধ্যে তড়িঘড়ি করে’ সম্পন্ন করা সম্ভব নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে চলমান তিন মাসের যুদ্ধ বন্ধে আলোচনাকারীদের ‘তাড়াহুড়া না করার’ নির্দেশ দেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে রুবিও বলেন, ‘আমরা বিষয়টি পিছিয়ে দিচ্ছি না। পরমাণু আলোচনা অত্যন্ত সুক্ষ্ম ও প্রযুক্তিগত বিষয়। অপরিকল্পিতভাবে তাড়াহুড়ো করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পরমাণু চুক্তি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে অঞ্চলের সাত বা আটটি দেশ এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে এবং আমরা এ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun