1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎

মানিকগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, রক্তমাখা অস্ত্রসহ ভাগিনা আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা হত্যা করেছে তার আপন ভাগিনা। মিয়ার (১৯) বিরুদ্ধে। এই ঘটনায় ঘাতক ভাগিনা রিপন মিয়াকে (১৯) রক্তমাখা অস্ত্রসহ ঘরের ভেতর থেকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।

নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাগিনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বাড়ির ভেতর মামী সাথী আক্তারের সঙ্গে ভাগিনা রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মামীকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত রিপন মিয়া নিহতের রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় অবরুদ্ধ অবস্থা থেকে ঘাতক রিপনকে অস্ত্রসহ আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই। অভিযুক্ত রিপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ​

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun