1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মো. হোসেন (৩৫) এবং লরির হেলপার অন্তর দাস (১৮) নিহত হয়েছে।

নিহতরা  হলো- চুয়াডাঙ্গা জেলার বেলগাজি উপজেলার মুসলিম পাড়ার মো. টাবুর পুত্র ট্রাক চালক মো. হোসেন  এবং সেনবাগ উপজেলার চাদঁপুর গ্রামের মানিক দাসের পুত্র হেলপার অন্তর দাস।

পুলিশ জানায়, সোমবার রাত ২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সেনা ক্যাম্পের সামনে মাওয়ামুখী লেনে একটি মালবাহী ট্রাক সামনের মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের ভিতর আটকা পড়ে ট্রাকচালক মো. হোসেন। তাকে মারাত্নক আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বাসস’কে জানান মো. হোসেনের মরদেহ হাসাড়া থানায় রয়েছে।

এদিকে রাত ২টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে দড়ি বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ণ নিয়ে ঢাকামুখী লেন থেকে চট্রগ্রামমুখী লেনে যাবার সময় দ্রুতগামী একটি লরি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে লরির হেলপার অন্তর দাস নিহত হয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বাসস’কে জানান মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। পুলিশ জানায় ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun