1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎

রাজবাড়ীতে কবি কাজী নজরুলের জন্ম জয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬
oplus_136380434

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে।

জন্ম জয়ন্তী পালন উপলক্ষে আজ সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত ও রাজবাড়ী জেলা শিল্প কলা একাডেমি পরিবেশিত আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সরকারী আর্দশ মহিলা কলেজের  অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক সালাম তাশীর।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনে চেতনার কবি, আমাদের পথিকৃৎ, আমাদের জীবনের চিন্তার খোরাক। তারা বলেন, নারী শুধু সহধর্মিণী নয়, তিনি পুরুষের শক্তির উৎস, পুরুষের শক্তির সহযোগী,নীতিবোধের মূল্য মানে নারীকে কখনও প্রেমিক কখনও বিদ্রোহের সঞ্চালক বলে অবিহিত করেছেন। ‘প্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন মহৎ লক্ষ্মী নারী’।

নারীর অধিকার রক্ষায় কবি ছিলেন অত্যন্ত সাহসী।

মানুষ  ও মানবতা দুটোকে তিনি এক কাতারে দাঁড় করিয়েছিলেন। প্রাণের কবি, দ্রোহের কবি কাজী নজরুল। কবি প্রেম ভালোবাসাকে, নারীর অলঙ্কার হিসেবে প্রকাশ করেছেন। এভাবে তিনি বলেছেন নারী, ‘অসংকোচ প্রকাশে
দুরন্ত  সাহস’ যেখানে অসামঞ্জস্য, যেখানে জুলুম, সেখানেই তিনি দ্রোহ দেখিয়েছেন। নজরুলের কবিতায় দর্শন নেই, এ কথার সাথে অনেকে আলোচনায় দ্বিমত পোষণ করেন।

আসুন নজরুলকে লালন করি, ধারণ করি।

তিনি ধর্ম হীনতার কথা বলেন নাই। তিনি সহনশীলতার কথা বলেছেন। কবিতায় বলেছেন এসো  গাহী সামের গান।

১৯৪২ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি। অনেকদিন অসুস্থ থাকা অবস্থায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun