1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৫ মে, ২০২৬

নেত্রকোনার মদনে হাওড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান হাওরে এ ঘটনা ঘটে।
‎‎
নিহত আমিনুল ইসলাম এরশাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার সেওতা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বাগজাম গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বৃষ্টি শুরু হলে হাওর থেকে গরু আনতে যায় এরশাদ। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, ‘বজ্রপাতে আমিনুল ইসলাম এরশাদ নামের একজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun