1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ইরাকে গাড়িচাপায় দুই বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বজলুর রশীদ ( ৩৮) ও মো. মনোহার আলী (৩৬)। তাদের দুজনের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বজলুর রশীদ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দক্ষিণ কোয়ালীকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন মাষ্টারের ছোট ছেলে এবং মনোহার আলী কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকার মৃত খলিলুর রহমানের বড় ছেলে।  নিহত দুজনের পরিবার তাদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন৷   নিহতদের পরিবার সূত্র জানা গেছে, জীবিকার তাগিদে মনোহার প্রায় ৪ বছর আগে  ইরাকে পাড়ি জমান এবং বজলুর রশীদ দেড় বছর আগে ইরাক যান। তবে তাদের কারো বৈধ কাগজপত্র ছিল না। সেখানে তারা একটি কনফেকশনারি দোকানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতেন। প্রতিদিনের মতো গত রোববার ভোরে  কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হবার সময় একটি চলন্ত প্রাইভেটকার তাদের চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। এরপর স্থানীয় থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সেখানকার হাসপাতালে পাঠায়। বর্তমানে তাদের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে ‍দুজনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। নিহত মনোহারের স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে। অন্যদিকে বজলুর রশীদেরও এক স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে। মনোহর ঋণের টাকায় ইরাকে গিয়েছিলেন  এখনও তার সেই টাকা পরিশোধ হয়নি। আয় উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারানোর খবরে দিশেহারা স্ত্রী সোমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী ঋণ করে ইরাকে গেছিলো৷ সেখানে সে ভালো অবস্থায় ছিল না। এরমধ্যে তার মৃত্যুর খবর এলো। এখন আমরা কিভাবে চলমু৷ নিহত বজলুর রশীদের বড়ভাই সাফিউল ইসলাম জুয়েল বলেন, আমার ছোট ভাই বজলুর রশীদ দেড় বছর আগে ইরাকে গিয়েছিল৷ তার লাশটি যেন দ্রুত দেশে আসে। সে জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ইরাকে মাদারগঞ্জের দুই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ দেশে ফেরত আনার ব্যাপারে প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা— তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun