1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

এক লেবুই ৮০০ গ্রাম, দাম ২০০ টাকা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কলম্বো জাতের একেকটি লেবুর ওজন প্রায় ৮০০ গ্রাম। সুঘ্রাণের এই লোভনীয় লেবু একেকটি বিক্রি হয়েছে ২০০ টাকা করে। হালি ৮০০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে এসব লেবু বিক্রি করতে দেখা গেছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে শিক্ষক মামুন কলম্বো জাতের এই লেবু বিক্রি করছেন। তবে তিনি কলম্বো লেবুর চেয়ে চায়না ব্রি-৩ জাতের লেবু ফলন ফলিয়েছেন বেশি। ঈদ উপলক্ষে অত্যন্ত সুঘ্রাণ সমৃদ্ধ বিশাল আকৃতির একেকটি লেবুর ওজন হয় ৭৫০-৮৫০ গ্রাম, যা কিনতে দূর-দূরান্ত থেকে ক্রেতা ও পাইকাররা আসছেন। অনেকেই কলম্বো লেবুর দাম অধিক হওয়ায় হালি না কিনে ২০০ টাকায় একটি করে কিনছেন। শুধু বাঞ্ছারামপুর নয়, কৃষি প্রযুক্তি ও আধুনিক লাভজনক কৃষি খামারি হিসেবে পুরো ব্রাহ্মণবাড়িয়ায় একটি পরিচিত মুখ শিক্ষক আবদুল্লাহ আল মামুন। উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে ৭ বিঘা জমিতে লেবুর বাগান শুরু করেন তিনি। এ নিয়ে কালের কণ্ঠ এর আগে সংবাদ প্রকাশের পর এলাকায় আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই লেবু চাষে উদ্যোগী হন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অনার্স-মাস্টার্স পাস করা প্রাথমিক স্কুলের শিক্ষক লেবু চাষের পাশাপাশি সাথি ফসল হিসেবে লাউ, শিম, বেগুন, কলা, মাল্টা, কচু, চায়না কমলা, করলাসহ প্রায় ৫০ রকমের সবজি ও ফল চাষ করেছেন। সবকিছু থেকে খরচ মিটিয়ে আয় করছেন মাসে প্রায় লাখ টাকা।  জানা গেছে, কৃষক আব্দুল্লাহ আল মামুন পৈতৃক সূত্রে ২ বিঘা জমি পান। এই জমিতে প্রতিবছর বোরো ধান চাষ করতেন তিনি। ২ বিঘা জমিতে ধানের উৎপাদন খরচ পড়ে ৩৫ হাজার টাকা। ধান উৎপন্ন হতো ৪৫ মণ। প্রতি মণ ১০০০ টাকা হিসাবে ধানের মূল্য দাঁড়ায় মোট ৪৫ হাজার টাকা। উৎপাদন খরচ বাদে আয় হতো ২ বিঘায় মাত্র ১০ হাজার টাকা। অথচ একই পরিমাণ জমিতে লেবুর বাগান করে তিনি মাসে ২০-২৫ হাজার টাকা আয় করেছেন।  আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর তিনি শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ শুরু করেন। কয়েক বছর কচু, শসা, ভুট্টা, ধান চাষ করে তেমন আয় করতে পারেননি তিনি। পরে নিজ উদ্যোগে প্রথমে ৩ বিঘা জমিতে চায়না-৩ জাতের লেবুর চারা রোপণ করেন তিনি। পরে আরো ৪ বিঘা জমিতে লেবুর চারা রোপণ করেন। এ ছাড়া আধা বিঘা বরইও চাষ করেন। পাশাপাশি কিছু ভুট্টা, দামি জাতের ধান যেমন পাকিস্তানি বাসমতি, কাটারিভোগ ধান ও নাজিরশাইল ধান চাষ করেন। নিজের জমির পাশাপাশি লিজ নেওয়া জমিতে তিনি কৃষি খামার তৈরি করেন। বর্তমানে এখান থেকে যে আয় হয়, সেটি দিয়ে তিনি কৃষি খামারের পরিধি বাড়াচ্ছেন। উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষকতার পাশাপাশি লেবুর বাগান ও বাড়ির কৃষি খামারে মনোনিবেশ করি। চায়না-৩ লেবু সারা বছর পাওয়া যায়। কালের কণ্ঠকে আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে গত এক মাসে ৭০-৮০ হাজার টাকার লেবু বিক্রি করেছি। আরো ৫০ হাজার টাকার লেবু বিক্রি করতে পারব। উৎপাদন খরচ হয়েছে খুবই কম। উৎপাদন খরচ বাদে মাসে আয় হয় দেড় লাখ টাকার কাছাকাছি। অথচ একই জমিতে বোরো চাষে চার মাসে আয় হয় ১০ হাজার টাকা। ধানের চেয়ে লেবু চাষে লাভ বেশি। লেবুর ফসল হিসেবে শিম ও লাউ চাষ করা হয়েছে। লেবু পাশাপাশি এগুলো থেকেও আয় হবে। প্রতিবেশী কৃষক আমান মিয়া বলেন, মামুন মাস্টারের বাহারি ও অফ-সিজনে লাভজনক চাষাবাদ দেখে আমরা অনুপ্রাণিত। আমরা অনেকে তাকে অনুসরণ করছি। বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আ. আল মামুন বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেই মামুন মাস্টারের কৃষির কথা শুনেছি। শিগ্‌গিরই উনার চাষাবাদ দেখতে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun