1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

জেলার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের প্রত্যন্ত গারামপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় শিশু আবু তালহা। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে বা আঙিনায় না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun