1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় দিনাজপুরে ৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিষাক্ত রাসায়নিকবাহী একটি ট্যাংক বিস্ফোরণের আশঙ্কা অনেকটাই কেটে গেছে। ফলে সরিয়ে নেওয়া ৫০ হাজার বাসিন্দার মধ্যে কিছু মানুষকে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। 

সোমবার রাতে কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গার্ডেন গ্রোভ পুলিশের প্রধান আমির এল-ফাররা বলেন, নতুন তথ্য ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সরিয়ে নেওয়ায় এলাকা ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তনি বলেন, ‘যারা এখনও এর প্রভাবে রয়েছেন, তাদের জন্য বিষয়টি হতাশাজনক হতে পারে। এমন মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজার।’

দাহ্য রাসায়নিকভর্তি ট্যাংকটি বিস্ফোরিত হতে পারে কিংবা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে পারেÑ এমন আশঙ্কায় শুক্রবার কর্তৃপক্ষ অরেঞ্জ কাউন্টির ঘনবসতিপূর্ণ গার্ডেন গ্রোভ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। 

ট্যাংকটিতে সাত হাজার গ্যালন বা প্রায় ২৬ হাজার লিটার মিথাইল মেথাক্রাইলেট রয়েছে। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত এ তরল অত্যন্ত অস্থিতিশীল।

গত সপ্তাহের শেষ দিকে ট্যাংকটিতে প্রথমে গ্যাস লিক এবং পরে ফাটল শনাক্ত করার পর পরিস্থিতির শুরু হয়।

কাউন্টি ফায়ার কর্মকর্তারা রোববার রাতে জানান, বর্তমানে কোনো সক্রিয় গ্যাস লিক নেই। 

সোমবার অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ইনসিডেন্ট কমান্ডার ক্রেইগ কোভি বলেন, ট্যাংকের ভেতরের চাপ কমছে। তাপমাত্রাও ১০০ ডিগ্রি ফারেনহাইট থেকে নেমে ৯৩ ডিগ্রি ফারেনহাইটে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun