1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়

গাজাগামী ত্রাণবাহী জাহাজের কর্মীদের সঙ্গে আচরণ ‘অগ্রহণযোগ্য’: কার্নি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কর্মীদের সঙ্গে আচরণকে ‘জঘণ্য’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

সোমবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে ফোনালাপে তিনি এই নিন্দা জানান। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি সেনারা ফ্লোটিলার কর্মীদের আটক করে। এরপর দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কর্মীদের উপহাস করে একটি ভিডিও পোস্ট করেন। এতে ব্যাপক নিন্দার ঝড় ওঠে এবং কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দেয়।
মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ভিডিওতে দেখা যায়, ১২ জন কানাডিয়ান নাগরিকসহ কয়েক ডজন কর্মীকে হাত বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছে।

ফোনালাপে কার্নি এ ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেন। একই সঙ্গে বেন গাভিরের বক্তব্যেরও ‘কঠোর নিন্দা’ জানান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আটক কানাডিয়ান কর্মীদের মধ্যে একজন সাফা শেব্বি। তিনি ফোনে এএফপিকে জানান, তাদের দল ‘সবসময় হুমকির মধ্যে’ রয়েছে।

গত সপ্তাহে কানাডা জানায়, এই ঘটনায় ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
বেশ কয়েকজন কর্মী অভিযোগ করেছেন, নিজ দেশে ফেরত পাঠানোর আগে আটকাবস্থায় ইসরাইলি সেনারা তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে।

ইতোমধ্যে এ ঘটনার জেরে বেন গাভিরের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। একই সঙ্গে ইতালি ও স্পেনের সঙ্গে মিলে ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে তার ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

বেন গাভিরের এই কর্মকাণ্ড ইসরাইল সরকারের ভেতর থেকেও সমালোচনার মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun