1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়

পীত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া: সিউল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

উত্তর কোরিয়া মঙ্গলবার পীত সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কিছু প্রজেক্টাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ দুর্বল হয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান আরও পাকাপোক্ত করার চেষ্টা করছে দেশটি।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও বারবার প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। সিউলকে তারা তাদের সবচেয়ে ‘বৈরী’ প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে আসছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানা, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর কোরিয়ার চংজু শহর থেকে পীত সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ‘কয়েকটি প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছে। পীত সাগর কোরীয় উপদ্বীপ ও চীনের মাঝের জলসীমা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এগুলোর ধরন ও পাল্লা বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য আরও উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়া এবং তাদের প্রধান নিরাপত্তা অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান ‘পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে’ এবং নিবিড়ভাবে গোয়েন্দা তথ্য বিনিময় করছে।

গত এপ্রিলে পিয়ংইয়ং একই ধরনের আরেকটি পরীক্ষা চালিয়েছিল। সে সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিল, ক্লাস্টার বোমার ওয়ারহেডের বৈশিষ্ট্য ও শক্তি যাচাই করতেই ওই পরীক্ষা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun