1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় দিনাজপুরে ৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা

ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পর্যটন খাতকে আরও গতিশীল করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। দেশটির ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকদের অন-অ্যারাইভাল ফ্রি ভিসা দেওয়া হবে। তবে শ্রীলঙ্কায় ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন নিতে হবে। নতুন এই সুবিধার আওতায় ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ ৪০ দেশের নাগরিকরা ৩০ দিনের বিনামূল্যের ট্যুরিস্ট ভিসা পাবেন। এই ভিসায় ৩০ দিনের মধ্যে দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কেউ ৩০ দিনের বেশি অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এদিকে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকরা ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন। পর্যটক সংখ্যা বাড়ানো এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ফ্রি ভিসা সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun