1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানের গীতিকার জবান আলী আর নেই ফরাসি বিপ্লব, জিদানের অমরত্ব এবং রোনালদো-রহস্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব-পাকিস্তান বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ঈদে আইসক্রিম বিক্রি হতে পারে ৫০০ কোটি টাকার সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা ভিডিও বানাতে রেস্তোরাঁ থেকে কি টাকা নেন রাফসান দ‍্য ছোট ভাই? ইরান যুদ্ধ কীভাবে ‘লিটল স্পার্টা’র উচ্চাকাঙ্ক্ষা ভেঙে দিল

মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। মঙ্গলবার (২৭ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেহানা বেগমের ছেলে রামিম ইসলাম বাবু (২৭) ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ তাকে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাদকাসক্ত বাবু দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য মায়ের ওপর অত্যাচার করে আসছিল। সোমবার রাতেও একই কারণে মাকে মারধর করে সে। মঙ্গলবার সকালে টাকা না পেয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা রেহানা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাবুর অত্যাচারে তার মা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun