1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা

‘রড বোঝাই ট্রাকে কীভাবে মানুষ গেল, ট্রাফিক পুলিশের চোখে পড়েনি কেন?’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের মৃত্যুর প্রতিবাদে এবং নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহ সাধারণ সম্পাদক কল্লোল বনিক এবং নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস। সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও শ্রমজীবী মানুষের নিরাপদ যাতায়াতের কোনো বিশেষ ব্যবস্থা নেই। তিনি বলেন, দিনরাত পরিশ্রম করে আয় করা অর্থ বাঁচাতেই ওই শ্রমিকেরা রড বোঝাই ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছিলেন। সরকারের সুষ্ঠু ব্যবস্থা থাকলে জীবনের ঝুঁকি নিয়ে তাদের এভাবে বাড়ি ফিরতে হতো না। তিনি সড়ক দুর্ঘটনায় এই মৃত্যুগুলোকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেন। ডা. ফজলুর রহমান বলেন, গ্রামে সারা বছর কাজ না থাকায় বাধ্য হয়েই এই মানুষেরা শহরে আসেন। দুই হাজার টাকা বাসভাড়া তাদের পক্ষে বহন করা সম্ভব নয় বলেই তারা ট্রাকে উঠতে বাধ্য হন। নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া এবং আহতদের সরকারিভাবে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি। অ্যাড. আনোয়ার হোসেন রেজা বলেন, কৃষক ও ক্ষেতমজুরেরাই দেশের মানুষের খাদ্য নিশ্চিত করেন, সবচেয়ে বেশি কর দেন, অথচ সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা তাদের নেই। তিনি প্রশ্ন রাখেন, ‘তাদের কেন বাড়ি ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে অন্য জেলায় কাজ করতে হবে?’ আব্দুল কুদ্দুস প্রশ্ন তোলেন, ‘বাসের ছাদে যাত্রী বহন নিষিদ্ধ হলেও রড বোঝাই ট্রাকে এত মানুষ মহাসড়কে গেল, অথচ ট্রাফিক পুলিশের চোখে পড়ল না কেন?’ সমাবেশ থেকে নেতারা সড়কে মৃত্যুর মিছিল থামাতে কেবল বক্তৃতা নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun