1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি

নেত্রকোণায় জাতীয় কবির জন্ম জয়ন্তী উদ্যাপিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্ম জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল সোমবার জেলা শহরে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোণা পাবলিক হলে জেলা প্রশাসনের  উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো.আরিফুল ইসলাম সরদার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের প্রতীক। তাঁর সাহিত্যকর্ম বাঙালি জাতিকে যুগে যুগে শোষণের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ করতে অনুপ্রেরণা যোগাবে। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun