1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ফেনীতে কখন কোথায় ঈদ জামাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা আগামী বৃহস্পতিবার। ফেনীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক মিজান ময়দানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেনী পৌরসভার উদ্যোগে ময়দানজুড়ে ত্রিপলের প্যান্ডেল, সিলিং ফ্যান দেয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এ ময়দানে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে জেলার প্রধান প্রধান ঈদগাহে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টায়, জহিরিয়া জামে মসজিদে সাড়ে ৬টায়, পুলিশ লাইন্স মসজিদে ৭টা ১৫ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৭ টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে সাড়ে ৭ টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭ টায়, শান্তি কোম্পানি জামে মসজিদে ৬ টা ৪৫ মিনিটে, ফেনী রেল স্টেশন মসজিদে সাড়ে ৭ টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে ৭ টায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭ টা ১৫ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৭ টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৭ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৭ টায়, জেলা কারাগারে সাড়ে ৭ টায়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সাড়ে ৭ টায়, দক্ষিণ চাড়িপুর ঈদগাহে সাড়ে ৭ টায়, বাইতুন নূর জামে মসজিদে সাড়ে ৭ টায়, ফলেশ্বর ঈদগাহ ময়দানে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব বাসস’কে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun