1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় দিনাজপুরে ৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকরা  দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আতাকামা মরুভূমি এলাকায়, যা কালামা শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০০ কিলোমিটার।

চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে কোথাও গুরুতর ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরিকা, তারাপাকা, আন্তোফাগাস্তা ও আতাকামা অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিভিএন’র সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, কম্পনের কারণে সুপারমার্কেটের তাক থেকে বিভিন্ন পণ্য মেঝেতে পড়ে যাচ্ছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত চিলি। দেশটির মানুষ সাধারণত ৭ মাত্রার কম ভূমিকম্পকে খুব বেশি উদ্বেগের কারণ হিসেবে দেখেন না।

চিলির ভূখণ্ডে নাজকা, দক্ষিণ আমেরিকান ও অ্যান্টার্কটিক—এই তিনটি টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া শহরে ৯ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে প্রায় সাড়ে ৯ হাজার মানুষ নিহত হন।

এ ছাড়া ২০১০ সালে মধ্য চিলির উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পের পর সুনামি সৃষ্টি হয়। এতে ৫২০ জনের বেশি মানুষ প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun