1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

‘ফ্রী ফায়ার’ গেম খেলতে না পেরে কিশোরের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোবাইল গেম ‘ফ্রী ফায়ার’ খেলতে না পেরে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোর রাহেল ইসলাম (১৫) পীরগঞ্জের ইন্দ্রল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৫ মে) সকালে নিজ ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার হয়। উপজেলার সীমান্তবর্তী এলাকা ১১নং বটচুনা মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। রাহেল ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, অনেক আগে থেকেই রাহেল ফ্রী ফায়ার গেমে আসক্ত ছিল। প্রায় এক বছর আগে রাহেলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তার বাবা রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। মায়ের মৃত্যুর পর থেকেই রাহেল মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে ফ্রি ফায়ার গেমে আরো বেশি আসক্ত হয়।  সম্প্রতি কিস্তিতে একটি মোবাইল ফোন কিনেছিল সে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মোবাইলটির সংযোগ বন্ধ হয়ে গেলে রাহেল আরো হতাশ হয়ে পড়ে। বাবার কাছে টাকা না পেয়ে, টাকার ব্যবস্থা করতে লিচু ভাঙার কাজসহ বিভিন্ন উপায়ে চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে হাতাশা থেকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে কিশোরদের মধ্যে অনলাইন গেমের আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে। অভিভাবকদের সচেতনতার পাশাপাশি সন্তানদের মানসিক অবস্থার প্রতিও আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের মৃত্যুর পর থেকেই ছেলেটি মানসিক সমস্যায় ভুগছিল। ঘটনাটি আত্মহত্যা বলেই জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun