1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

বজ্রাঘাতে প্রাণ গেল কোরবানির গরুর, শরিকদের আহাজারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতে একটি কোরবানির গরু মারা গেছে। ৭ শরিক মিলে গরুটি কোরবানি দেওয়ার কথা ছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গরুটির দাম ২ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পরিচিত কুস্তিগির ওমর বলী ও তার পরিবারের অন্য সদস্যরা ৭ ভাগে কোরবানি দেওয়ার জন্য গরুটি কিনেছিলেন। বিকেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গরুটি গোয়াল ঘরে বাঁধা অবস্থায় বজ্রপাতে মারা যায়। পরিবারের অন্য শরিকরা জানান, গরুটি ছিল তাদের কোরবানির প্রস্তুতির অন্যতম ভরসা। বজ্রপাতে গরুটির মৃত্যু হওয়ায় তারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। কুস্তিগির ওমর বলী বলেন, গরুটি আমাদের গোয়ালে বাঁধা ছিল। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে গরুটি মারা যায়। আসলে ভাগ্যে যা আছে, তা-ই হয়েছে। এদিকে, মৃত গরুটি কোরবানির শরিকরা রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গর্তে পুঁতার একটি ভিডিও এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন গরুটি দেখতে ভিড় করেন। অনেকেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এলাকাবাসী বলছেন, ঈদের আগে এমন ক্ষতি পরিবারটির জন্য অত্যন্ত কষ্টের। শরিক সদস্যরা হয়ত আরেকটি গরু কিনবেন, কিন্তু এই গরুটি বজ্রপাতে মারা যাওয়ার ঘটনার ক্ষত চিহ্ন রয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun