1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা

রুশ হামলা সত্ত্বেও স্বাভাবিক জীবনে ফিরছে যুদ্ধক্লান্ত ইউক্রেনের মানুষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সপ্তাহান্তে রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণের পরও ইউক্রেনের রাজধানী কিয়েভের মানুষ সোমবার আবারও নিজেদের দৈনন্দিন জীবনে ফিরেছেন। কেউ রাস্তায় হাঁটছেন, কেউ ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছেন, আবার শিশুরা খেলছে; যেন যুদ্ধের বাস্তবতা স্বাভাবিক জীবনেরই অংশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে কিয়েভে চালানো সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে গত শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত চলা হামলাগুলো খুবই ভয়াবহ ছিল। এতে চারজন নিহত হন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় বহু ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

রুশ হামলায় ‘ওরেশনিক’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মস্কো দাবি করেছে। এটি শব্দের গতির প্রায় ১০ গুণ বেগে চলতে সক্ষম এবং পারমাণবিক ওয়ারহেড বহন করার সক্ষমতাও রয়েছে।

৩৬ বছর বয়সী দমকলকর্মী রোমান এএফপি’কে জানান, তারা এ পরিস্থিতির সঙ্গে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে এ ধরনের ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখতে দেখতে মানসিকভাবে তারা এখন অনেকটাই সহনশীল হয়ে উঠেছেন।

তিনি হামলায় ধ্বংস হওয়া একটি ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজে সহায়তা করছিলেন।

অন্যদিকে, একই এলাকায় একটি কফিশপের পাশে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা যায় এক তরুণকে। তার হাতে থাকা লাটে ম্যাকিয়াটো কফি যাতে না পড়ে যায়, সে দিকে সতর্ক দৃষ্টি ছিল।

শহরের এক রাস্তায় শিশুদের খেলাধুলার সময় এক নারী চিৎকার করে সতর্ক করেন, ‘সাবধান, কাঁচ আছে!’

রুশ হামলায় কিয়েভ-মোহাইলা একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বিষয়ে বিশেষায়িত একটি ছোট কলেজ।

তবে ১৭ ও ১৮ বছর বয়সী দুই শিক্ষার্থী মাইখোলা ও মাকসিম জানান, তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছেন।

মাইখোলা বলেন, তারা বিষয়টিকে খুব বড় করে দেখছেন না। জীবন থেমে নেই। তবে তিনি স্বীকার করেন, সবচেয়ে বড় সমস্যা ঘুমে। শুরুতে মানসিক চাপ বেশি থাকলেও এখন তারা অনেকটাই অভ্যস্ত।

হামলায় কিয়েভের সব জেলাতেই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। আলবেনিয়ার রাষ্ট্রদূতের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রতিবাদে দেশটি রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডি ও ডয়চে ভেলের কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না।

এক কফিশপের মালিক ইয়েভগেন প্রুসাক বলেন, হামলার পর তিনি ব্যবসা বন্ধ করার কথা ভেবেছিলেন। তবে মানুষ আবার ফিরে আসায় তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এক ইউক্রেনীয় সেনা দিমিত্রো কফি পান করতে করতে বলেন, যুদ্ধের মাঝেও জীবন চালিয়ে যাওয়া ‘অদম্যতার প্রতীক’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun