1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

‘ডোনাল্ড ট্রাম্প’কে থানা থেকে নেওয়া হচ্ছে চিড়িয়াখানায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। সেখান থেকে তাকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে ইত্তেফাক ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া। তিনি বলেন, কেরাণীগঞ্জ মডেল থানা থেকে এটি সরাসরি জাতীয় চিড়িয়া খানায় নেওয়া হবে। মহিষের মালিককে স্বরণকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এদিকে থানা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প থানায় এমন খবর ছড়িয়ে পরায় থানায় ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ।

তবে এ বিষয়ে কোনো বক্তব্য জানাতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরন (২৭) গেলো ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে নেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিলো। ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে ‘ডোনাল্ড ট্রাম’ প্রসঙ্গে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কথা বলার পর বেলা ৩টার দিকে জিনজিরার রসুলপুর থেকে ‘ডোনাল্ড ট্রামকে’ কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ২৫ মে নারায়ণগঞ্জ থেকে ট্রাকযোগে ডোনাল্ড ট্রাম্পকে জিনজিরার রসুলপুরের নিজ বাড়িতে নিয়ে আসেন এর ক্রেতা ফরিদুজ্জামান স্বরন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun