1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

ইরান-যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাবে আশা শীর্ষ চীনা কূটনীতিকের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যের ভঙ্গুর যুদ্ধবিরতিতে জড়িত উভয় পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।  বুধবার (২৭ মে) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান প্রত্যেকেই ছাড় দেবে। সেই সঙ্গে উভয়ই দ্রুত একটি সমঝোতায় পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‌যখন ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।’

এর আগে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর পাশাপাশি মাইন পাতার চেষ্টাকারী নৌকাগুলোর ওপর হামলা চালিয়েছিল।

যা যুদ্ধ শেষ করতে একটি চুক্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

চীন সংঘাত নিরসনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রধান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে বলে জানা গেছে।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়াকে ওয়াং বলেন, ‌আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। পারস্পরিক সমঝোতায় আসবে, যাতে যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun