1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা মাদক আসামির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শায়েরা আক্তার (৩৫) নামে এক মাদক মামলার পলাতক আসামি।

বুধবার (২৭ মে) বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কুড়িপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌরশহরের নারায়ণপুর গ্রামের আলমগীর উসমানের স্ত্রী।

পুলিশ জানায়, শায়েরা একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে এবং তিনি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

শায়েরার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ বিভিন্ন সময় শায়েরাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে অর্থ দাবি করে আসছিল। বুধবার বিকালে কয়েকজন পুলিশ সদস্য শায়েরার বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে মাদক মামলা ও ওয়ারেন্টের কথা উল্লেখ করে থানায় যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শায়েরা ঘরে রাখা বিষ পান করে ফেলেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য পরে স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন বলে জানান এসআই সুমন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, শায়েরা এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। একটি মামলায় সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি বিষের বোতল থেকে পান করেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun