1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

চন্দনাইশে ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে ঝড়-তুফানে গাছপালা উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে তার ছিঁড়ে গেছে; এমনকি খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে আসন্ন কোরবানি ঈদের সব প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ না থাকায়।

এদিকে বিদ্যুতের লাইন পুনরায় চালু করতে মাঠ পর্যায়ে বিরতিহীনভাবে কাজ করছেন পল্লী বিদ্যুতের সব কর্মকর্তা-কর্মচারী।

সরেজমিন দেখা যায়,  চন্দনাইশের বৈলতলী, বরমা, হাসিমপুর সাতবড়িয়া, দোহাজারী ও চন্দনাইশ পৌরসভার অধিকাংশ এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটির  তার ছিঁড়ে গেছে। পল্লী বিদ্যুৎ পুনরায় সংযোগের জন্য নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা। 

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম জানান, আজ সকালে যে ভয়াবহ তুফান হয়েছে তাতে চন্দনাইশসহ পটিয়ার মেইন সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ অফিসের সব কর্মকর্তা-কর্মচারী এখন মাঠে কাজ করছেন। সব কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হবে। কোথাও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন জানে না এমন পল্লী বিদ্যুৎ খুঁটি ও তার ছিঁড়ে গেছে এমন তথ্য পাওয়া গেলে পল্লী বিদ্যুৎ অফিসের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun