1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানের গীতিকার জবান আলী আর নেই ফরাসি বিপ্লব, জিদানের অমরত্ব এবং রোনালদো-রহস্য ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানাল সৌদি আরব-পাকিস্তান বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ ঈদে আইসক্রিম বিক্রি হতে পারে ৫০০ কোটি টাকার সোনারগাঁয়ের ২৩ গ্রামে ঈদুল আজহা পালিত হচ্ছে আজ রাজধানীর নদ্দায় বাস দুর্ঘটনায় নিহত ১ পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা ভিডিও বানাতে রেস্তোরাঁ থেকে কি টাকা নেন রাফসান দ‍্য ছোট ভাই? ইরান যুদ্ধ কীভাবে ‘লিটল স্পার্টা’র উচ্চাকাঙ্ক্ষা ভেঙে দিল

জুডিশিয়াল সার্ভিস কমিশনের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৯৬

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালসমূহে জনবল (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে) নিয়োগে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৮৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তাসলিম আরিফের সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার (২৪ মে) ফল প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে জেলা জজ এবং অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোতে নিয়োগের লক্ষ্যে গত ৩ মে থেকে ২৪ মে পর্যন্ত উল্লেখিত পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

এক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun