1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরাইয়ে সমাবেশ ও র‍্যালি‎ সাত দিনের মধ্যে পোশাকশিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী পিংক সাইকেল চালিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বিদেশে কর্মসংস্থানে আস্থার সংকট কাটাতে কাজ করছে আনসার-ভিডিপি দামুড়হুদায় নারী সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম, ঘটনাস্থলে এএসপি-ওসি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: স্পিন সামলানোর প্রস্তুতিতে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে ২৯ অক্টোবর প্রকাশিত হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা

হরমুজ প্রণালি কেউ নিয়ন্ত্রণ করবে না, ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং এর ‌ওপর ‌‌‘কড়া নজরদারি’ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র—এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার খসড়া প্রস্তাবের সূত্র ধরে ওমানকে এই বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওমানকে সতর্ক করে বলেন, ওমানকেও বাকি সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমরা তাদের উড়িয়ে দেব।

ইরান ও ওমান যৌথভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে—এমন কোনো স্বল্পমেয়াদি চুক্তি মার্কিন প্রশাসন মেনে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তা নাকচ করে দেন। তিনি বলেন, না, এই প্রণালি সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি একটি আন্তর্জাতিক জলসীমা। কেউ এটি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা (যুক্তরাষ্ট্র) এর ওপর নজর রাখব, তবে কেউ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে না। ট্রাম্প আরও যোগ করেন, ইরানের সঙ্গে বর্তমানে মার্কিন প্রশাসনের যে আলোচনা চলছে, এটি সেই আলোচনারই একটি অন্যতম প্রধান শর্ত।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী মন্তব্য এমন একসময়ে এলো যার মাত্র কয়েক দিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালি ব্যবস্থাপনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এবং এটি ওমানের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই শর্তের কথা বারবার পুনর্ব্যক্ত করে আসছিলেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটটির নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের দাবির মুখে ট্রাম্পের এমন কঠোর অবস্থান এবং ওমানকে দেওয়া সরাসরি সামরিক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun