1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ২১ ম্যাজিস্ট্রেট ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: নবীন আনসার কর্মকর্তাদের উদ্দেশে মহাপরিচালক জীবননগরের উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ কৃষিপণ্য রপ্তানিতে নতুন দুয়ার খুলবে গাজীপুরের গামা সেন্টার একটি বিদ্যালয়, এক স্বপ্নদ্রষ্টার স্মৃতি—শ্রীপুরে শিক্ষানুরাগী শিরিনকে স্মরণ গাজীপুরে সেপটিক ট্যাংকের ওপর কক্ষ, বিস্ফোরণে প্রাণ গেল ভাড়াটিয়ার দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪৬ বোতল এসকাফসহ যুবক আটক ‎‎‎ধামরাইয়ে পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার সাভারে মেডিকেল অফিসারের বিরুদ্ধে মানববন্ধন‎‎ ‎

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে পথচারী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে জিয়াউর রহমান (৪৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আটরশি জাকের ফিলিং স্টেশন–সংলগ্ন পুকুরিয়া–সদরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জিয়াউর রহমান শরীয়তপুর সদরের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিয়াউর রহমান হেঁটে আটরশি দরবার শরিফের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ ঝড়ের কবলে পড়েন তিনি। এ সময় সড়কের পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কের ওপর লুটিয়ে পড়েন। পরে সঙ্গে থাকা মনির হোসেন ও স্থানীয় লোকজন জিয়াউরকে উদ্ধার করে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় সদরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun