1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি ক্রোক ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ আবারও পাল্টাপাল্টি হামলা, নতুন করে নিষেধাজ্ঞা তৃণমূল নেতা দীপঙ্কর গ্রেপ্তার, পাটখেত থেকে ২ কোটি টাকা উদ্ধার ঈদের রাতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল ঈদের দিনেই বিষাদ: কোরবানির মাংস গলায় আটকে কিশোরের মৃত্যু বনলতা এক্সপ্রেস: মহাজাগতিক ভ্রমণ ও রূপান্তরের গল্প ১১ সেকেন্ডের ইতিহাস গড়া গোলটি দেশবাসীকে উৎসর্গ করলেন আনিকা জুলাই শহীদ পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের ঈদ উদযাপন ২৮ দিনের প্রস্তুতি আর বিমানবন্দরে ভোগান্তি, তবু লড়াকু মেয়েদের কুর্নিশ মালদ্বীপ কোচের

তৃণমূল নেতা দীপঙ্কর গ্রেপ্তার, পাটখেত থেকে ২ কোটি টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বুধবার তাঁর বন্ধু শামীম গাজীর পাটখেত থেকে পাঁচটি বস্তায় রাখা ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, দীপঙ্করের কাছে আরও টাকা ও সোনার গয়না রয়েছে। সেই সব অবৈধ সম্পদ উদ্ধারের দাবিও তুলেছেন তাঁরা।

দীপঙ্কর তৃণমূলের রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া স্কুটারও চালাতেন। পরে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠেন। পরে বাদুড়িয়ার পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন প্রকল্পে অবাধে ঘুষ নিতেন দীপঙ্কর। আবাসন প্রকল্প থেকে শুরু করে রেশন কার্ড, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরিবদের আবাসন প্রকল্প—সব ক্ষেত্রেই তিনি দরিদ্র মানুষের কাছ থেকে ঘুষ নিতেন। ঘুষ ছাড়া তিনি কোনো কাজই করতেন না।

বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর চেয়ারম্যান পদ থেকে দীপঙ্করের অপসারণ চেয়েছেন স্থানীয়দের একাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun