1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

আলোড়ন সৃষ্টিকারী ‘ডোনাল্ড ট্রাম্প’-এর বানান ভুল লিখে এবার ভাইরাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হওয়া আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানায় আগত সাধারণ মানুষের মধ্যে এই চিত্র দেখা যায়।

তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের প্রদর্শনের জন্য উন্মুক্ত করার পর একটি নতুন বিপত্তি দেখা দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা পরিচিতি বা তথ্য বোর্ডে মহিষটির ইংরেজি নামে একটি অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়েছে।

কর্তৃপক্ষের দেওয়া ওই পরিচিতি ফলকে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিংয়ের ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের ‘ট্র’ যুক্তাক্ষরের জায়গায় ভুলবশত ‘ট্ট’ ব্যবহার করায় পুরো নামের রূপই বদলে গেছে। বিষয়টি চিড়িয়াখানায় আসা সচেতন দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে নতুন করে হাস্যরস ও ট্রল শুরু হয়। এমনকি এই বানান ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা সেই তথ্য বোর্ডের ছবি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক ও ব্যঙ্গাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে মন্তব্য করে বলছেন, ‘কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!’ আবার অনেক দর্শনার্থী বিষয়টিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের চরম গাফিলতি ও খামখেয়ালিপনা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো জাতের মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে এর খামারিরা শখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে এর নামকরণ করেছিলেন। মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের এই মহিষটি নিয়ে দেশের মূলধারার গণমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যমে বিশেষ প্রতিবেদন ছাপা হয়। বেশ কিছু আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমও এই মহিষটির ভিডিও প্রচার করে।

কোরবানির হাটে মহিষটি বিক্রির উদ্দেশ্যে আনা হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। পরবর্তীতে হাটে বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরল এই মহিষটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। এরপর মহিষটির মূল ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এটিকে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun