1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

ঈদের দিনেও রামিসার পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রামিসার বাবা-মা-বোনের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন রিজভী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী। যেকোনো পরিস্থিতিতে সরকার রামিসার পরিবারের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।

গত ১৯ মে পল্লবীতে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun