1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

চট্টগ্রামের আনোয়ারায় কোরবানি পশুর মাংস কাটাকাটি করতে গিয়ে আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩৫ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কেউ হাতে, কেউ পায়ে গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব তথ্য পাওয়া যায়।

এর আগে বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ গিয়ে দেখা যায়, কেউ হাতে আঘাত পেয়ে, আবার কেউবা পায়ে আঘাত পেয়ে হাসপাতালে আসছেন। গরু জবাই করার সময় গরুর আঘাতে এবং জবাই শেষে ছুরির আঘাতে এসব আহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহতরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. আরাফাত জানান, গরুর জবাইয়ের পর চামড়া আলাদা করার সময় আমার ভাইয়ের ছুরির আঘাত লাগে আমার হাতে। তা-ই চিকিৎসা নিতে এসেছি।

এ বিষয়ে আনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিঝুম শীল বলেন, সকাল থেকে ৩৫জন মত হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছে। তাদের অধিকাংশই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। আহাসান (১৩) নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি গলায় ছুরির আঘাত পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun