1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

২০ ঘণ্টায়ও নিখোঁজ নারীর সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ কনিকা দাশের (১৯) এখনও খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারকারীরা তার সন্ধান পাননি। এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দিনভর তল্লাশি চালিয়ে খুঁজে পাননি। পরে বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম দ্বিতীয় দিনের মতো শুরু হয়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান জানান, বুধবার সারাদিন তল্লাশি চালিয়ে নিখোঁজ নারীর সন্ধান পাওয়া যায়নি।সন্ধ্যায় স্থগিত ঘোষণা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল  থেকে আবারও নদীতে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। নদীতে  ঘটনাস্থল, উজান ও ভাটিতে ডুবুরি দলের তল্লাশির পাশাপাশি সর্বত্র মাইকিং করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা দেওয়ানজি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবির এই ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন কনিকা দাশ (১৯) নামের এক নারী। তারা সবাই পুর্বকোদালা গ্রামের বাসিন্দা রুপেন ঘোষ পরিবারের সদস্য। চন্দ্রঘোনা মিনারপাড়া গ্রামে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দুই শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে কোদালা খেয়াঘাট থেকে  থেকে ডিঙ্গি নৌকায় কর্ণফুলী নদীতে দেওয়ানজি ঘাটের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। মাঝপথে নৌকাটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে, একপর্যায়ে উল্টে গিয়ে ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী লোকজন নৌকা নিয়ে নদীতে চেষ্টা চালিয়ে পলি দাশ (২২), অনিষ ঘোষ (৬), রাজ ঘোষ (২), রুবেল ঘোষ (৩৫) এবং নৌকার চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, নৌকাডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি। তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun